আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ক গণভোট উপলক্ষে ভোটারদের জন্য ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার একাধিক সহজ ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। নিচে ধাপে ধাপে সব পদ্ধতি তুলে ধরা হলো—
পদ্ধতি–১: স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ: ভোটাররা স্মার্টফোন ব্যবহার করে খুব সহজেই নিজেদের ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। যেভাবে জানবেন:

১. গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে “Smart Election Management BD” অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।
২. অ্যাপের ড্যাশবোর্ড থেকে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন” অপশন নির্বাচন করুন
৩. “ভোটকেন্দ্র খুঁজুন” অপশনে ক্লিক করুন
৪. এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করুন
অনুসন্ধানের পর ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
পদ্ধতি–২: হটলাইন সেবা (১০৫) বাংলাদেশের যেকোনো ভোটার ১০৫ নম্বরে কল করে তথ্য জানতে পারবেন। যেভাবে কল করবেন।

পদ্ধতি–৩: এসএমএস সেবা, মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য। এসএমএস করার নিয়ম : PC NID-লিখে পাঠান ১০৫ নম্বরে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
(ক) ১০৫ নম্বরে কল করুন।
(খ) অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপুন।
(গ) এনআইডি নম্বর ও জন্মতারিখ জানান
এই সেবা প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।
পদ্ধতি–৪: নির্বাচন কমিশনের ওয়েবসাইট

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। যেভাবে জানবেন: যেকোনো ব্রাউজার থেকে ইসির ওয়েবসাইটে প্রবেশ করুন। ভোটকেন্দ্র” মেনুতে ক্লিক করুন : দুইভাবে অনুসন্ধান করা যাবে— উপজেলা/থানা বা নির্বাচনী এলাকা নির্বাচন করে, অথবা এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে। এছাড়া ওয়েবসাইটে গুগল ম্যাপে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব ও যাওয়ার পথ দেখার সুবিধাও রয়েছে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে।
চারিদিক নিউজ ডেস্ক


