বাংলাদেশে লাইফ ইন্সুরেন্স কোম্পানীগুলো প্রযুক্তি ব্যবহারে অগ্রগামী হচ্ছে। ব্যবহৃত হচ্ছে ইআরপি সফটওয়্যারের সফল প্রয়োগ।
বাংলাদেশের লাইফ ইন্সুরেন্স কোম্পানীর উপর মানুষের আস্থা নেই অথচ বিশ্ব জুড়ে জন্মের পর পরই সদ্যজাত সন্তানের ইন্সুরেন্স করে থাকেন। শুধু তাই-ই নয় মৃত্যুর পরও যেন সঠিকভাবে ফিনারেল বা দাপন-কাপন সম্পন্ন হয় তার জন্যও ইন্সুরেন্স করে থাকেন। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কেন ইন্সুরেন্সে বিনিয়োগ করতে আগ্রহী নয়? কেন তারা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য লাইফ ইন্সুরেন্সকে বেছে নিতে দ্বিধা বোধ করেন?”
সুপ্রিয় দর্শক ধারাবাহিকভাবে আমরা জানাবো, প্রযুক্তিগত উন্নয়নে এগিয়ে থাকা বাংলাদেশের লাইফ ইন্সুরেন্স কোম্পানী গুলো সম্পর্কে। আজকে থাকছে ‘‘সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী’’ সম্পর্কে।
“লাইফ ইন্সুরেন্স, একটি খুব গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা ব্যবস্থা। এটি ভবিষ্যতে অপ্রত্যাশিত বিপদ থেকে সুরক্ষা দেয়, এবং পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। তবে বাংলাদেশের মানুষের মধ্যে এই ব্যবস্থা নিয়ে অনাস্থা রয়েছে?” কারন সময় মত বীমাকৃত দাবীর টাকা বুঝে না পাওয়া। বীমা এজেন্টদের প্রতারনা। বীমা পলিসির মেয়াদ শেষ হওয়ার পরও টাকা না দিয়ে চেক ধরিয়ে দেয়া। মাসের পর মাস চেকের টাকা ক্যাশ করতে না পারা। বেশিরভাগ বীমা কোম্পানী গুলো এখনও সনাতন পদ্ধতীতে কোম্পানীর হিসেব-নিকেশ পরিচালনা করা। যার কারনে গ্রাহক চাইলেও তার হিসেবের তথ্য অন-লাইনে কোন রিপোর্ট দেখতে পারেন না। ক্লাইন্ট লেজার চেক করতে পারেনা। অনলাইনে প্রিমিয়ামের টাকা জমা দিতে না পারা। আরো নানান সমস্যা। তাছাড়া প্রবাসে থাকা গ্রাহকরা বীমা নিতে অনিহা, কারন বিদেশ থেকে সময়মত বীমার টাকা জমা দিতে নানান বিড়ম্বনা। কোম্পানী গুলোর অনলাইন পেমেন্ট গেটওয়ে নাথাকা, অনলাইনে পলিসির যাবতীয় তথ্য না পাওয়া ইত্যাদী।
প্রিয় দর্শক বন্ধুরা, একটা কথা আছে, মেঘ দেখে কেউ করিসনা ভয় আড়ালে তার সূর্য হাসে। তেমনি মেঘের আড়ালেও কিছু কোম্পানী আছে যারা বর্তমান আধুনিক ও সময় উপযোগী প্রযুক্তি নির্ভর বীমা সেবা দিয়ে যাচ্ছে। ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (IDRA)-এর তথ্য অনুযায়ী, সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী সেরা ইন্সুরেন্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।
সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী বাংলাদেশে জীবন বীমা সেক্টরে এমন একটি নাম যা প্রযুক্তির উন্নত ব্যবহারকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। যেখানে অনেক প্রতিষ্ঠান এখনও ম্যানুয়াল বা সীমিত ডিজিটাল সিস্টেমের উপর নির্ভর করছে, সোনালী লাইফ ইন্সুরেন্স সম্পূর্ণভাবে ইআরপি (ERP – Enterprise Resource Planning) সফটওয়্যার ব্যবহার করে তাদের সব ধরনের কাজ পরিচালনা করছে।
ইআরপি সফটওয়্যার হলো এমন একটি আধুনিক প্রযুক্তি যা প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের কাজকে এক প্ল্যাটফর্মে সংযুক্ত করে। এর মাধ্যমে সকল ডেটা এবং তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যবস্থাপনা খুব সহজ এবং দ্রুত করা সম্ভব হয়। ফলে গ্রাহক সেবা থেকে শুরু করে কোম্পানির অভ্যন্তরীণ সকল কাজ অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়।
বাংলাদেশের জীবন বীমা খাত ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, তবে প্রযুক্তির ক্ষেত্রে অনেক কোম্পানি পিছিয়ে রয়েছে। কিন্তু সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী সেই ধারার বাইরে, কারণ তারা প্রযুক্তির সাহায্যে নিজেদেরকে অন্য সবার থেকে আলাদা করেছে। এছাড়াও ধর্মীয় শরীয়া মোতাবেক পরিচালিত।
সোনালী লাইফ ইন্সুরেন্সের ইআরপি সিস্টেমের মাধ্যমে গ্রাহকরা তাদের পলিসি সম্পর্কিত সকল তথ্য এক ক্লিকে পেতে পারেন। পলিসির আপডেট, প্রিমিয়াম পেমেন্টের স্মরণ করিয়ে দেওয়া, অনলাইন পেমেন্টের সুবিধা ইত্যাদি সবকিছুই গ্রাহকদের হাতের নাগালে। ফলে গ্রাহকদের সময় এবং শ্রম দুটিই সাশ্রয় হয়, যা তাদের মধ্যে সন্তুষ্টি ও আস্থার সৃষ্টি করে।
কোম্পানীর ইআরপি সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি কাজ অত্যন্ত স্বচ্ছতা এবং নির্ভুলতার সাথে সম্পন্ন করা হয়। গ্রাহকদের পলিসি গ্রহণ থেকে শুরু করে ক্লেইম প্রসেসিং, প্রিমিয়াম পেমেন্ট এবং অন্যান্য সকল কাজ সহজেই সম্পন্ন হয়। এর ফলে গ্রাহকদের ঝামেলামুক্ত এবং দ্রুত সেবা পাওয়ার নিশ্চয়তা রয়েছে।
ইআরপি সফটওয়্যার কোম্পানির অভ্যন্তরীণ কাজে বিশাল ভূমিকা পালন করে। অফিসের প্রতিটি কার্যক্রম, যেমন ফিনান্সিয়াল রিপোর্টিং, রিস্ক ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং গ্রাহক সেবা সবকিছুই একটি কেন্দ্রীয় ব্যবস্থায় নিয়ন্ত্রিত হয়। এই সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কোম্পানির প্রতিটি কাজ স্বচ্ছ এবং নির্ভুলভাবে সম্পন্ন হয়, যা প্রতিষ্ঠানটির দক্ষতাকে বহুগুণ বৃদ্ধি করেছে। তাদের লক্ষ্য হলো আরও দ্রুত এবং গ্রাহকবান্ধব সেবা প্রদান করা, যা বীমা খাতকে আরও আধুনিক করবে। ভবিষ্যতে তারা আরও উন্নত সেবা প্রদানের পরিকল্পনা করছে।
“লাইফ ইন্সুরেন্স নিয়ে আপনার মতামত কী? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও লাইফ ইন্সুরেন্স সম্পর্কে জানতে পারে।


